1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

*শীঘ্রই বাংলাদেশের বাস্তায় নামবে বিওয়াইডি সিল*

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : পৃথিবীকে আরও সবুজ করে তোলা ও নির্মল বায়ু নিশ্চিতে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিওয়াইডি। এরই প্রতিফলন হিসেবে শিগগিরই বাংলাদেশের রাস্তায় নামবে নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) বিওয়াইডি সিল। বৈশ্বিকভাবে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার প্রত্যয়ে কাজ করছে বিওয়াইডি। আর তারই ধারাবাহিকতায়, দেশে বৈদ্যুতিক গাড়ির নতুন যুগের সূচনা করবে বিওয়াইডির স্পোর্টস সেডান বিওয়াইডি সিল।

এনইভি ও বৈদ্যুতিক ব্যাটারির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গত ০২ মার্চ বাংলাদেশে এর ফ্ল্যাগশিপ মডেলের গাড়ি বিওয়াইডি সিল উন্মোচন করে। দেশের গাড়িপ্রেমীরা এরপর থেকে আকর্ষণীয় এই সেডান গাড়িটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অগ্রিম বুকিং করা গাড়িগুলো প্রথম ব্যাচের ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে; গাড়িটি বাংলাদেশের সড়কে খুব শীঘ্রই দেখা যাবে।
এ বিষয়ে সিজি রানার বাংলাদেশ লিমিটেডের পরিচালক আমিদ সাকিফ খান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব নিশ্চিত করাই বিওয়াইডি’র প্রতিশ্রুতি; যেখানে বর্তমানে আমাদের লক্ষ্য বিশ্বের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা। এক্ষেত্রে আমাদের বিশ্বাস, বৈদ্যুতিক গাড়ির (ইভি) বহুল ব্যবহার এই লক্ষ্যপূরণে বেশ ভালোভাবেই কার্যকর হবে। বিওয়াইডি সিল নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে এ ধরনের উদ্যোগ কেবল যাত্রা শুরু করলো; সামনে আরও বহুদূর যাওয়া বাকি।”

বিওয়াইডি সিলে রয়েছে অনবদ্য ডিজাইন, দীর্ঘপথ পাড়ি দেয়ার সক্ষমতা (লং ড্রাইভিং), নিখুঁত পরিচালনা (স্মুথ হ্যান্ডলিং) এবং সর্বাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ফিচারের সমন্বয়। এর এক্স-আকৃতির সামনের অংশ, স্ট্রিমলাইনড ডাবল ইউ-আকৃতির লাইট ক্লাস্টার এবং প্যানোরামিক রুফসহ স্পোর্টি ও অ্যারোডায়নামিক ওশান-ইন্সপায়ারড ডিজাইন বিওয়াইডি সিলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com