1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শীতকালে পানি কম খেলে যেসব সমস্যায় ভুগবেন!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শীতকাল কড়া নাড়ছে দোরগোড়ায়। জাঁকিয়ে শীত না পড়লেও বাতাসে বেশ শীত শীত ভাব। এই ঠান্ডা আবহাওয়ায় অনেকেই তাই পানি পান করতে ভুলে যান।

বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে তৃষ্ণার অনুভূতি কম থাকে। ফলে সারাদিনে পানি খাওয়ার পরিমাণও অনেক কমে যায়। এইভাবে শরীরে পর্যাপ্ত পানির অভাব ঘটে। পর্যাপ্ত পরিমাণে পানির অভাবে নানা শারীরিক সমস্যাও দেখা দেয়।

হালের সমীক্ষা বলছে, শীতকালে শরীরে তরল পদার্থ (বডি ফ্লুইড) হ্রাস পায়। তাই এই সময় আরো বেশি করে পানি খাওয়া উচিত। শুধু তাই নয়, একটি গবেষণায় বলা হয়েছে, ঠান্ডার সময় চা, কফি জাতীয় পানীয় বেশি পান না করাই ভালো। এগুলি শরীরে পানির অভাবকে আরো প্রকট করে তোলে। তাছাড়া শীতকালে পানি খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী।

শীতকালে পানি খাওয়ার সুবিধাগুলো কী কী?
১) শ্বাসকষ্ট, মানসিক চাপ, শারীরিক পরিশ্রম প্রভৃতি কারণে শীতকালে শরীর থেকে তরল পদার্থের হ্রাস ঘটে। শীতকালে পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীরের তাপমাত্রা বজায় থাকে।

২) শীতকালে অধিকাংশের মধ্যেই আলস্য দেখা দেয়। কাজের উদ্যম কমে যায় অনেকটা। পানি শরীরের ইলোক্ট্রোলাইটের অভাব পূরণ করে সতেজ ও তরতাজা করে তোলে।

৩) শীতকালে ত্বক অল্পেতেই শুষ্ক হয়ে পড়ে। ত্বককে শুষ্কতার হাত থেকে মুক্তি দিতে অধিক পরিমাণে পানি পান করা প্রয়োজন।

৪) ভিটামিন ডি-এর অভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন মানুষ। শীতকালে ভিটামিন ডি-র ঘাটতি বাড়ে। ফলে শীতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রক্ষা পেতে প্রভূত সাহায্য করে পানি।

৫) শীতকালে শ্বাসকষ্টের প্রকোপ খুব বাড়ে। পানি শ্বাসকষ্ট এবং শ্বাসযন্ত্রে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। রক্ত সঞ্চালনেও সাহায্য করে পানি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com