1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন জেলেনস্কি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিজেদের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রেক্ষিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

জেলেনস্কির দফতর জানায়, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল শুক্রবার শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন জেলেনস্কি।

কাউন্সিলের সেক্রেটারি ওলেস্কি ডেনিলভ বলেন, শীর্ষ নেতাদের বৈঠকে আমাদের দেশের জন্য বড় ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়া হবে বলে আশা করছি।

জেলেনস্কি বারবার বলেছেন, রাশিয়ায় ইউক্রেনের চার অঞ্চল যুক্ত হওয়ার নামে আয়োজন করা গণভোট অবৈধ এবং এ নিয়ে শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে ইউক্রেন।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের মধ্যে রয়েছে সেনাবাহিনীর কমান্ডিং প্রধান, প্রতিরক্ষা, পররাষ্ট্র, প্রধানমন্ত্রী, ইউক্রেনের নিরাপত্তা বিভাগ। কাউন্সিলের কাজ হচ্ছে- প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা নীতির উন্নয়ন ও সমন্বয় করা।

উল্লেখ্য, ক্রেমলিন জানায়, শুক্রবার মস্কোর সঙ্গে ইউক্রেনের চারটি অঞ্চলকে যুক্ত করার ঘোষণা ও সমঝোতা স্বাক্ষর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা একে সাজানো গণভোট হিসেবে উল্লেখ করে নিন্দা জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com