1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শেবাচিমের করোনা ওয়ার্ডে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩১১ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা কমলেও এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৭৫ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আজ সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সর্বাধিক ২৩ জন রোগীর।
এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর ২৪ ঘণ্টায় ২৩ জন রোগীর মৃত্যু ঘটনা এই প্রথম। এর আগে জুলাই মাসে একদিনে দ্বিতীয় সর্বাধিক ১৯ জন রোগীর মৃত্যু হয় করোনা ওয়ার্ডে।

গত ২৪ ঘণ্টায় ২৩ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ১১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩২৩ জনের করোনা ছিলো পজিটিভ। আজ সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩১১ জন রোগী। যার মধ্যে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা কমলেও একদিনের ব্যবধানে আবারও বেড়েছে। গত রবিবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা পজিটিভ হয়েছে। করোনা শনাক্তের হার ৫৫.৮৫ ভাগ।

এর আগে গত শনিবার রাতের রিপোর্টে ৩১.৪১ ভাগ করোনা শনাক্ত হয়। গত শুক্রবার শনাক্ত হয় ৫৬.৭০ ভাগ। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com