1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শেরপুরে ইউএনও অফিস ঘেরাও করবে আদিবাসীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৯২ বার দেখা হয়েছে

বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শেরপুরে আদিবাসীদের উপর বর্বর হামলার ঘটনায় ৪ দফা দাবীতে আগামী বুধবার (১৮ জানুয়ারি) শেরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি পেশ এবং ২৪ জানুযারী (মঙ্গলবার) বগুড়ায় সাতমাথায় সমাবেশের কর্মসুচী ঘোষণা করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই কর্মসুচী ঘোষনা করা হয়।

এতে লিখিত বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

তিনি বলেন, গত ৮ ও ১১ জানুয়ারী বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গোড়তাসহ ৫টি আদিবাসী পল্লীতে নৃশংসভাবে হামলা চালিয়ে নারীবৃদ্ধ শিশুদের আহত করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়া সংবাদ সম্মেলনে ৪ দফা দাবী উত্থাপন করা হয়েছে। দাবীগুলো হলো-১। অবিলম্বে হামলাকারী অপরাধীদের গ্রেফতার ও বিচার করা। ২। অবিলম্বে আহতদের চিকিৎসাব্যয়সহ ক্ষতিপুরণ নিশ্চিত করা। ৩। ভুক্তভোগী আদিবাসীদের স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ৪। সমতলে আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করা।

এর আগেত গত শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেরপুরে আদিবাসী পল্লী পরিদর্শনে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com