1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শেরপুরে ইয়াবাসহ সাংবাদিকসহ গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৮২ বার দেখা হয়েছে
বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শেরপুরে সাতশ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাংবাদিক পরিচয় দানকারী এক যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের পোশী গ্রামের মো. কফিল উদ্দিনের ছেলে ইমরান হোসেন ওরফে জনি (৩৩), উত্তর আমইন গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) ও পোশী গ্রামের মৃত শচীণ চন্দ্র সরকারের ছেলে শ্রী সনজিত চন্দ্র সরকার (৩৫)। এর মধ্যে জনি একটি বাসের সুপারভাইজার এবং হাসান স্থানীয় একটি সংস্থার সাংবাদিক বলে নিজেদের পরিচয় দিয়ে আসছিলো।

শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান হোসেন জনির দেহ তল্লাশি করে ৫শ পিস ইয়াবা এবং বাকি দুই জনের নিকট থেকে দুইশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, সাতশ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com