1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শ্বশুরের সঙ্গে পরকীয়া, স্ত্রীকে গলা টিপে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :রাজশাহীর দুর্গাপুরে শ্বশুরের সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বর্দ্ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম গোলাম মোস্তফা চৌধুরী। ২৫ বছর বয়সী মোস্তফা একই গ্রামের আবু কালামের ছেলে। তবে ঘটনার পর তিনি পালিয়ে যান।

স্থানীয়রা জানায়, দুই বছর আগে মোস্তফার সঙ্গে একই উপজেলার কিশোরপুর গ্রামের আবু হানিফের মেয়ে জুথি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের এক কন্যাসন্তানের জন্ম হয়। তার বয়স সাত মাস। কিন্তু শ্বশুর আবু কালামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জুথি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এ সম্পর্ক চলছিল।

তবে বিষয়টি জানতেন না মোস্তফা। কয়েকদিন আগে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন তিনি। এরপর প্রথমে বাবা আবু কালামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।

এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী জুথিকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান মোস্তফা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com