1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শ্রম অধিকার ক্ষুণ্ন হলে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী গণতন্ত্র বিকাশে বাধা সৃষ্টিকারীদের বিরূদ্ধে ভিসা নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। এবার শ্রম ইস্যুতেও বাইডেন প্রশাসন নতুন উদ্যোগ নিল।

হোয়াইট হাউস এদিন রাতে এক বিবৃতিতে বলেছে, বিশ্বব্যাপী কর্মীদের ক্ষমতায়ন, অধিকার ও শ্রমের উচ্চমান নিশ্চিত করতে প্রেসিডেন্ট বাইডেন ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনা প্রকাশ করে বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশনা বাস্তবায়ন শুরু করবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা শক্তিশালীকরণ এবং আমেরিকান কর্মী ও কম্পানিগুলোর কাজের সমান সুযোগ সৃষ্টির জন্য শ্রম অধিকার অপরিহার্য।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নতুন এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের ভেতর প্রেসিডেন্ট বাইডেনের নীতির আলোকে শ্রমিক ও ইউনিয়নের ক্ষমতায়নকে এগিয়ে নেবে।

মিশনপ্রধান ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের জন্য প্রেসিডেন্টের নির্দেশনায় প্রথমবারের মতো শ্রম কূটনীতিতে সরাসরি সম্পৃক্ত হতে বলা হয়েছে। এ ছাড়া শ্রম অধিকার ও কর্মীদের নিয়ে প্রকাশ্য বার্তা ও কর্মসূচি জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্লিনকেন বলেন, মার্কিন শ্রম দপ্তরসহ অন্য অংশীদারদের পাশাপাশি পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার এগিয়ে নিতে প্রচেষ্টা চালাবে। শ্রম অধিকারবিষয়ক আন্তর্জাতিক অঙ্গীকার ও বাধ্যবাধকতা পূরণে যুক্তরাষ্ট্র তার কূটনীতি, বৈদেশিক সহায়তা ও কর্মসূচি, আইন প্রয়োগ, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কাঠামোকে কাজে লাগাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com