1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

শ্রীলংকা জয়ের পর সুজনকে খোঁচা দিলেন জয়াবর্ধনে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শুরুটা আফগানিস্তানের কাছে হার দিয়ে। তারপর লংকান দলপতির কথায় উত্তপ্ত হয়ে উঠে মাঠ, যোগ দেন তাতে খালেদ মাহমুদ সুজনও। কথার লড়াই অমীমাংসিত থাকলেও মাঠে জয় কিন্তু শ্রীলংকার পক্ষেই গেল।

শ্বাসরুদ্ধকর জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হওয়ার পর সেই রেশ ধরে বাংলাদেশকে যেন খোঁচাই দিলেন জয়াবর্ধনে।

আফগানদের কাছে ৮ উইকেটের বড় পরাজয়ের পর শ্রীলংকান অধিনায়ক শানাকা বলেছিলেন, ‘আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে। বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বমানের কোনও বোলার নেই।’

লঙ্কান অধিনায়কের এমন মন্তব্য নিয়ে মেহেদী হাসান মিরাজের হুঙ্কার ছিল, ‘মাঠে প্রমাণ হবে কে ভালো, কে খারাপ।’ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর সুজন। তিনিও বললেন, ‘আমাদের অন্তত মোস্তাফিজ এবং সাকিবের মতো বিশ্বমানের বোলার আছে। আমি তো শ্রীলংকার বোলারই দেখি না।’

পাল্টা জবাবে লঙ্কান কোচ পিয়াল ভিজেতুঙ্গে বলেছেন, ‘শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না।’

সুজনের বক্তব্যের ভিডিও দেখে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেননি জয়াবর্ধনে। ম্যাচ শুরুর দিন ২০১৪ টি-২০ বিশ্বকাপ জেতা জয়াবর্ধনে টুইটারের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘মনে হচ্ছে শ্রীলংকার বোলারদের তাদের সামর্থ্য দেখানোর সময় চলে এসেছে এবং মাঠে ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণ দিতে হবে।’

ফল নিজেদের পক্ষে যাওয়ায় স্বস্তির বাতাস বইছে তার মনে। কথার লড়াইয়েও নিজেদের যেন বিজয়ী ঘোষণা করলেন জয়াবর্ধনে। শ্রীলংকার ২ উইকেটের জয়ের পর জয়াবর্ধনে আবারো টুইট করেন।

তিনি লিখেন, ‘খুব ভালো করেছ ছেলেরা। চাপের মধ্যেও এই ম্যাচ জেতার জন্য দারুণ লড়াই করেছ। বলা নিরাপদ যে এটা ছিল একটা বিশ্বমানের পারফরম্যান্স।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com