1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সংলাপে অংশ নিতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শনিবার (৫ অক্টোবর) বিকেলে সাত সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

জামায়াতে প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এম এম শামসুল ইসলাম, মজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ারসহ আরও দুজন।

এর আগে, এদিন বিকেল আড়াইটায় বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে আলোচনা করেছি। নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি। এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার বিষয়ের আইন বাতিল করতে বলেছি।

তিনি আরও বলেন, বৈঠকে সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল, সকল ভুয়া নির্বাচনে জড়িতদের আইনের আওতায় আনতে, প্রশাসনে আওয়ামী লীগ দোসরদের সরাতে, গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে বিচার এবং চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার কথা বলেছি।

এ ছাড়া গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে বসার কথা আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com