1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সংসদ সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংসদ সদস্য পদ ফিলে পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে শুক্রবারই সুপ্রিম কোর্ট তার শাস্তি স্থগিত করেন। রাহুলকে তার সাংসদ পদ ফিরিয়ে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। এর ফলে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা, সেই কর্মসূচিতে যোগ দিতে পারবেন তিনি।

কেরালার ওয়েনাড়ের সংসদ সদস্য রাহুল গান্ধীকে মোদি পদবি অবমাননা মামলায় দোষী সাব্যস্ত করেছিল সুরাতের আদালত। তাকে দু’বছরের কারাদণ্ডও দিয়েছিলেন সুরাত আদালতের বিচারক। যিনি এক সময়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবীও ছিলেন। ওই শাস্তির জন্যই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায়। এমনকি, রাহুলের আগামী লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়ানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু শুক্রবার সুরাত আদালতের দেওয়া সেই শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এমনকি রাহুলকে দেওয়া ওই মামলার শাস্তি এবং বিচারপ্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তের পরই রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা সুগম হয়।

শুক্রবারই রাহুলকে তার সংসদ সদস্য পদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভায় আর্জিও পেশ করে কংগ্রেস।

কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন, ‘‘আমরা আশা করব স্পিকার যেমন দ্রুততার সঙ্গে রাহুলজির পদ খারিজ করেছিলেন, তেমনই সক্রিয়তা দেখা যাবে সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com