1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সকালে কাঁচা তুলসি খেলে পাবেন দারুণ উপকার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তুলসী পাতার ঔষধি গুণ কারও অজানা নয়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। ফলে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি পায় শরীর। নিয়মিত তুলসী পাতার চা পান করলে সর্দি-কাশির ধাত কমে। তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অকাল বার্ধক্য থেকে রক্ষা করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করে। সকালে খালি পেটে তুলসী পাতা খেলে দারুণ লাভ পাবেন।

সর্দি-কাশিতে : ঠাণ্ডা লাগলে এবং গলায় ব্যথা হলে খালি পেটে তুলসীর চা পান করলে আরাম পাবেন। তাছাড়া খালি পেটে নিয়মিত কাঁচা তুলসী পাতা খেতে পারেন। এটির প্রভাব দীর্ঘ মেয়াদে বুঝতে পারবেন।

ডিটক্সিং প্রপার্টি : প্রতিদিন তুলসী পাতা খেলে শরীর থেকে টক্সিক পদার্থ বের হয়ে যায়। নিয়মিত তুলসী খেলে হজমশক্তি অক্ষুণ্ণ থাকে। গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও পেটের রোগের সম্ভাবনা কমে।

সুন্দর ত্বক : খালি পেটে তুলসী গ্রহণ করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। ত্বক দাগহীন ও উজ্জ্বল হয়। তবে এক-দুই সপ্তাহ নয়, টানা কয়েক মাস খেলে তবেই সেই প্রভাব দেখতে পারবেন।

স্ট্রেস : তুলসী পাতা খেলে মানসিক চাপ কমে। তুলসী পাতায় থাকা অ্যাডাপ্টোজেন মানসিক চাপ নিয়ন্ত্রণে খুবই সহায়ক বলে মনে করা হয়।

তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অকাল বার্ধক্য থেকে রক্ষা করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করে। সকালে খালি পেটে তুলসী পাতা খেলে দারুণ উপকার পাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com