1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখার দাবি : মোয়াজ্জেম হোসেন আলাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

রোববার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্র উত্তরণে মহাজাগরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সচিবালয় নামে আমরা যে স্থাপনা চিনি, সেটির নাম হওয়া উচিৎ মন্ত্রণালয়। এখানে সচিবরা প্রধান নন। সচিবদের প্রধান হচ্ছেন মন্ত্রীরা। তাহলে এটির নাম সচিবালয় হবে কেন? এর নাম পরিবর্তন করে মন্ত্রণালয় রাখতে হবে।

বৈষম্য দূর করতে হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদসহ সাধারণ মানুষের আবাসস্থলকে বলা হয় বাসা। কিন্তু কর্মকর্তাদের বেলায় বলা হয় বাসভবন। ডিআইজির বাসভবন। পুলিশ সুপারের বাসভবন। আমলাদের নিবাস। এসব ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। এসব বৈষম্য দূর করতে হবে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, জুলাইয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন বা সংস্কারের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, সেখানে যে দলই বিজয়ী হয়ে আসবে আমরা স্বাগত জানাবো।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই একক কোন পক্ষের নয়, এ বিজয় সবার। এ বিজয় ছাত্র-জনতার। বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেবস-এর সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন জেবস’র সহ সভাপতি নূরে আলম বর্ষণ, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, দপ্তর সম্পাদক কামরুল হাসান, সদস্য মো. মেহেদী হাসান, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com