1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সচিবের ইচ্ছায় এবার বিটিভির প্রধান প্রকৌশলী হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মো: মনিরুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শত অপরাধ এবং কোটি-কোটি টাকা দুর্নীতি প্রমাণের পরও এবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতা সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম-কে বানানো হচ্ছে বিটিভির প্রধান প্রকৌশলী। এই মনিরুলের বিরুদ্ধে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), কয়েকটি তদন্ত রিপোর্ট, দুর্নীতি দমন কমিশনের একাধিক প্রতিবেদন দাখিল করার পরেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তাঁর ব্যক্তিগত লাভের কারণে শত বাধা উপেক্ষা করে সুকৌশলে মনিরুলকে এই পদে বসাচ্ছেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যাচাই বাছাই শেষে গত ০৬ নভেম্বর পুনরায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে, সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে আঁতাত করে পুরো ইঞ্জিনিয়ারিং শাখার টেন্ডার এবং বদলি বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে কয়েক’শ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মো: মনিরুল ইসলামের এই দুর্নীতির বিষয়ে দেশ-বিদেশের শতাধিক মিডিয়ায় খবর প্রচার হয়েছে কিন্তু রহস্যজনক কারণে তাকে এখনো অবৈধভাবে উচ্চ পদেই বহাল রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এর আগেও এনএসআই এবং দুর্নীতি দমন কমিশন তাদের রিপোর্টে এসব তথ্য উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিল। কিন্তু ছাত্রলীগের এই শীর্ষ নেতার বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। বিটিভির গুপ্তধনক্ষ্য্ত ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কোটি কোটি টাকা লুটের আশায় এবার মনিরুলের বিরুদ্ধে NSI রিপোর্টসহ দুর্নীতির সকল অপকর্মের প্রমাণ গোপন করে তাকে প্রধান প্রকৌশলী বানানোর প্রস্তাব বিটিভিকে চাপ প্রয়োগ করে মন্ত্রণালয় সংগ্রহ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com