1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সত্যের জয় হয়েছে, বিস্ফোরক মামলায় খালাস পেলেন টাঙ্গাইল শহর জামায়াত নেতা মো.শাহিন মিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : ‘রাজনৈতিক, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন এবং মিথ্যা মামলায় আদালত আজ আমাকে মুক্তি দিয়েছেন। আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সত্যের জয় হয়েছে।’– এমনটাই মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শহর জামায়াত নেতা মোহাম্মদ শাহিন মিয়া।তিনি টাঙ্গাইল সদর থানার দায়েরকৃত বিস্ফোরক মামলায় বেকসুর খালাস পেয়েছেন আলহামদুলিল্লাহ।

গত মঙ্গলবার(০৬ মে ২৫) ২০২০ সালে দায়ের করা বিস্ফোরক আইনের মামলার অভিযোগ গঠন শুনানির দিন ছিল। এই দিনে আসামিপক্ষের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় জামায়াত নেতা মো শাহিন মিয়াসহ বিএনপি জামায়াতের ৬৪ জন নেতাকর্মীকে বেকসুর খালাস প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইল । আসামিপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বেকসুর খালাস পাওয়া নেত্ববৃন্দগণ তাদের প্রতিক্রিয়ায় বলেন, ‘২০২০ সালে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলে আমাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন এই মিথ্যা মামলার গ্লানি বয়ে বেড়িয়েছি। জেলে বন্দী থেকেছি, বাড়িঘরে থাকতে পারিনি। আজ আদালত আমাকে মুক্তি দিয়েছে। এটি রাজনৈতিক, উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন একটি মামলা ছিল। আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্যের জয় হয়েছে।

জামায়াত নেতা মো.শাহিন মিয়া বলেন, ‘গেল ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের অধীনে রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সমাজের নানা স্তরের মানুষ গায়েবি, মিথ্যা এবং হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। এসব মামলা থেকে তাদের মুক্তি দেওয়া হলে দেশের জনগণ ও গণতন্ত্র মুক্তি পাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com