1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৩০ জুন) সকাল ১১টা পাঁচ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর প্লাটুনে দাঁড়ানো ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনিসার, নৌ পুলিশ, র‍্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করে।

আগুন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস আ্যন্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

জানা গেছে, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিল।আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com