1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সন্তানের বাবা হলেন হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘরে এসেছে নতুন অতিথি। এক পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী এই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল আমিন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মা ও নবজাতক উভয়েই সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টার দিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ।

সারজিস আরও লিখেন, আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।

হাসনাত এবং তার স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন হাসনাত আবদুল্লাহ। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে শুরু থেকেই নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন হাসনাত। পরে আন্দোলন পরিচালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সমন্বয়ক হিসেবে বক্তব্য–বিবৃতি দিয়ে ব্যাপক পরিচিতি পান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com