1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

এশিয়া কাপের আসন্ন আসরের জন্য সবার আগে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি পেসার হাসান আলির।

বুধবার (৩ আগস্ট) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এই দল ঘোষণা করে পিসিবি।

এদিন এশিয়া কাপের সঙ্গে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে স্কোয়াডও দিয়েছে পাকিস্তান বোর্ড। সিরিজের ম্যাচ তিনটি মাঠে গড়াবে আগামী ১৬, ১৮ ও ২১ আগস্ট। এই সিরিজেও নেই হাসান আলির নাম।

তবে দেশটির ক্রিকেট বোর্ডের তরফ থেকে হাসানের ক্ষেত্রে বাদ শব্দটি ব্যবহার না করে বিশ্রামের কথা উল্লেখ করেছে।

পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাসানকে বিরতি দেয়া হয়েছে। তার বদলে নাসিম শাহ খেলবে। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টকে সে অনেক স্বস্তি দিতে পারবে। আক্রমণের জন্য সে যথেষ্ট ভালো অপশন।

যেখানে পরিবর্তন আনা জরুরী, আমরা কেবল সেখানেই পরিবর্তন এনেছি। দুটো সিরিজই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হেড কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলে আমরা আমাদের সেরা দলই ঘোষণা করেছি।’

নেদারল্যান্ডস সিরিজ শেষ করে এশিয়া কাপ খেলতে দুবাই যাবে বাবর আজমরা। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ যাত্রা।

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, শাহনেয়াজ দাহানি ও জাহিদ মাহমুদ।

পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনেয়াজ দাহানি ও উসমান কাদির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com