1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সবার আগে কোয়ার্টার নিশ্চিত করলো নেদারল্যান্ডস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলছে কাতার বিশ্বকাপ, আজ থেকে শুরু হলো শেষ ষোলর নক আউট পর্ব। আজ প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রকে তারা ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে উঠে যায় শেষ ৮ এ।

আজকের প্রথম খেলায় ডাচদের প্রতিপক্ষ উজ্জীবিত যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস। বিরতির পর দুই দল আরো উজ্জীবিত খেলা প্রদর্শন করে। এখন পর্যন্ত ২ গোলে এগিয়ে আছে ডাচরা। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ১ গোল পরিশোধ করে। ফলে ৩-১ গোলের ব্যবধানে আছে খেলার বর্তমান অবস্থা।

শুরুতে বেশ গুছিয়ে খেলতে থাকে ডাচরা। কোনো কিছু বুঝে উঠার আগেই ১০ মিনিটে গোল খেয়ে বসে আমেরিকানরা। তারপর খেলার প্রথমার্ধ শেষের অতিরিক্ত ১ মিনিটে আরো এক গোল হজম করতে হয় তাদের।

খেলার ১০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন মেম্ফিস ডিপায়ে। আর প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোলটি করেন ডেলি ব্লাইন্ড। এ সময় ডানদিকে থ্রো-ইন পায় তারা। সেখান থেকে সতীর্থের পা ঘুরে বল পান ডেনজেল ​​ডামফ্রিজ। তিনি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ব্লাইন্ডকে। তিনি ডান পায়ের শটে বল জালে পাঠান। তাতে নেদারল্যান্ডস এগিয়ে যায় ২-০ গোলে। পলে ২ গোলের লিড নিয়েই তারা যায় বিরতীতে।

বিরতির পর যুক্তরাষ্ট্রের হাজী রাইট ৭৬ মিনিটে এক গোল পরিশোধ করে। তার ঠিক ৫ মিনিট পর ৮১ মিনিটে ডাচ ডেনজেল আরেকটি গোল করলে ৩-১ এ এগিয়ে যায় ডাচরা।

কাতারের খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামে দুই দল।

গ্রুপপর্বে তিন ম্যাচে এক জয় আর দুই ড্র নিয়ে দ্বিতীয়পর্বে উঠে যুক্তরাষ্ট্র। অন্যদিকে নেদারল্যান্ডস তিন ম্যাচের দুটিতে জয়, একটিতে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠে।

ফিফা র‌্যাংকিংয়ের হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বেশ এগিয়ে আছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের র‌্যাংকিং ১৬, নেদারল্যান্ডসের ৮। দুই দলের মুখোমুখি একমাত্র লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

অন্যদিকে বিশ্বকাপের ইতিহাস হিসেব করলে বেশ সমৃদ্ধ নেদারল্যান্ডসের। ১১ বার বিশ্বকাপ খেলা নেদারল্যান্ডস ফাইনাল খেলেছে তিনবার। ১৯৭৪ সালের পর যথাক্রমে ১৯৭৮ ও ২০১০ সালে ফাইনালের মঞ্চে পৌছেছিল তারা। যদিও একবারও জিততে পারেনি, প্রতিবারই স্বপ্নভঙ্গ হয়েছে রানারআপ হয়ে।

অন্যদিকে ১১ বার বিশ্বকাপ খেলেছে যুক্তরাষ্ট্রও। তাদের সেরা সাফল্য প্রায় এক শতাব্দী আগে সেই ১৯৩০ সালে। সেবার তৃতীয় স্থান অর্জন করেছিল দলটি। আজ নকআউটের লড়াইয়ে তাই পরিষ্কার ফেবারিট নেদারল্যান্ডস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com