1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সমন্বিত ও ঐক্যবদ্ধভাবেই স্থায়ী উন্নয়ন সম্ভব: ইঞ্জি. শাহাদাৎ হোসেন শীবলু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, পিইঞ্জ., বলেন, সমন্বিত ও ঐক্যবদ্ধভাবেই যেকোন স্থায়ী উন্নয়ন সম্ভব। প্রতিটি মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন সেই জন্যই তিনি ইতিহাসে চিরস্মরণীয় থাকবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে, মুক্তিযুদ্ধের চেতনায় শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

বুধবার (২৭সেপ্টেম্বর) চাঁদপুর কচুয়ায় মনোহরপুরে মনোহরপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসার উদ্যোগে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সাবেক জিএম ইঞ্জি. এ.কে.এম মুশফিকুর রহমান (সেলিম)’র শোকসভায় ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমেরিকার ভিসানীতি সবার জন্যই প্রযোজ্য। বিশেষভাবে যারাই নির্বাচনে বাধা প্রদান করবে তারাই এর আওতায় পরে যাবে। বিষয়ে কোন দল এতে খুশি হয়ে লাভ নেই৷

আগামী নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আওয়ামী লীগের মনোনয়ন বিষয়ে সাংবাদিকদের একপ্রশ্নে ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তৃনমুল উন্নয়নে শতফুল ফুটতে দিয়েছেন। সেরা ফুলটি তিনি নিশ্চয়ই বাছাই করবেন। যাঁকেই নৌকা প্রদান করা হয় তাকেই বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

এই সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. মোতালেব,মনোহরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আলমগীর তালুকদার, সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন,মাদ্রাসার শিক্ষক শামসুল আলম,আমির হোসেন, বেলাল হোসেন, ডা. মো: ইউসুফ, একেএম শাখায়ত হোসেন, ড. ইঞ্জি. নাঈম রহমান, আরিফ রহমানসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com