1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য ওয়াকাথন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

প্রতিবেদক: মো. কাজল : জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুরে ২ জানুয়ারি এক বর্ণাঢ্য ওয়াকাথন অনুষ্ঠিত হয়। গাজীপুরের নিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

ওয়াকাথনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন। পুরো আয়োজনটির সার্বিক পরিচালনা করেন এস.এম. আনোয়ারুল করিম।

জামালপুর সমিতি, গাজীপুর (জাসগা)-এর পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের আহ্বানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যরা অংশগ্রহণ করেন। তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ওয়াকাথনে বিশেষভাবে উপস্থিত ছিলেন জাসগা-এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিউ, সহ-সভাপতি মো. আজাদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন খান, সহ-কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, কার্যকরী সদস্য জিসান এবং কার্যকরী সদস্য জামান। এছাড়া তথ্য ও প্রচার সম্পাদক কাজল ইব্রাহিমও উপস্থিত ছিলেন।

সমাজসেবা দিবসের এ আয়োজনে বক্তারা সামাজিক সংগঠনগুলোর ভূমিকা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজের উন্নয়নে তাদের অবদানের বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে এটি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সমাজসেবা দিবস ২০২৫ – কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা

তারিখ: ২ জানুয়ারি ২০২৫ স্থান: নাট মন্দির, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর

প্রধান অতিথি : নাফিসা আরেফিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর

বিশেষ অতিথি : ড. চৌধুরী মো. যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর। ডা. মাহমুদা আখতার, সিভিল সার্জন, গাজীপুর

সভাপতি : মো. মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর

আড্ডা সূচনা : এ.টি.এম. তৌহিদুজ্জামান, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুর

আড্ডা সমাপনী : এস.এম. আনোয়ারুল করিম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপর।

  • আয়োজনে : জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ, গাজীপুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com