1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সম্মিলিত মহাজোটের ৩০০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ কংগ্রেস নেতৃত্বাধীন সম্মিলিত মহাজোট। জোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেসের অধীনে ডাব প্রতীকে নির্বাচন করবে সম্মিলিত মহাজোট।

শুক্রবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত মহাজোটের প্রার্থী পরিচিত ও ঘোষণার আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংসদ নির্বাচনের ৩০০ আসনেই প্রার্থীতার ঘোষণা দেন সম্মিলিত মহাজোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন।

অনুষ্ঠানে সম্মিলিত মহাজোটের নেতা ও বাংলাদেশ কংগ্রেসের সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন বলেন, আজ আমরা ৩০০ আসনে প্রার্থীতার ঘোষণা দিয়েছি। আমাদের মহাজোট থেকে ৬০০ প্রার্থীর নাম ঘোষণা করেছি। আজ সন্ধ্যা থেকে প্রার্থী যাচাই-বাছাই চলবে।

তিনি আরও বলেন, দেশ বাচাতে হলে আমাদের হাতে নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই। সমগ্র বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের দিকে। তাই এ দেশের সব রাজনৈতিক দলকে নিজ দায়িত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেওয়া ছাড়াও সম্মিলিত মহাজোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য মহাজোটের প্রার্থীরা স্ব স্ব আসনে কাজ করবেন।

এসময় স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মীর্জা আজমের সঞ্চালনায় মহাজোটের প্রার্থীতা ঘোষণাকালে জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আবু নাছের ওয়াহেদ ফারুক, গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক এস এম আশিক বিল্লাহসহ অনেকে বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com