1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সরকারের বিদায় ঘণ্টা বাজাতে রাজপথে সমবেত হয়েছি : মঈন খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘সরকারের বিদায় ঘণ্টা বাজাতে আমরা আজকে কালো পতাকা নিয়ে রাজপথে সমবেত হয়েছি। সারা বিশ্বে প্রতিবাদের ভাষা হিসেবে এই কালো পতাকা মিছিল স্বীকৃত রয়েছে।’

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ দেশের মহানগরগুলোতে কালো পতাকা মিছিল কর্মসূচিতে অংশ নিতে দুপুর সাড়ে ১২টা থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে নেতা-কর্মী এসে অংশ নেন।

মঈন খান বলেন, ‘আমরা বলে দিতে চাই, এই সরকার কালো পতাকার কালো আধারে নিশ্চিহ্ন হয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদায় নিতে বাধ্য হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকব… এই শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের চলতেই থাকবে যতদিন পর্যন্ত না বিএনপি তথা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল মিলে দেশে গণতন্ত্র ফিরে না আসে।’

তিনি বলেন, গত ৭ জানুয়ারি দেশের জনগণ এই সরকারকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। সেদিন সরকারের নৈতিক পরাজয় হয়েছে। সরকার যত শতাংশ ভোট দেখাতে চেয়েছিলে সেই মোতাবেক নির্বাচন কমিশন ভোট কাস্টিং দেখিয়েছে। সুতরাং কত শতাংশ ভোট পড়েছে সেটি কোনো বিবেচ্য বিষয় নয়। সেদিন আওয়ামী সমর্থকরা পর্যন্ত কোনো ভোট দেয়নি, কারণ নির্বাচনের ওপর থেকে সব মানুষই আস্থা হারিয়ে ফেলেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com