1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সরকারের সিদ্ধান্ত পেলেই আ.লীগের বিচারকাজ শুরু হবে: তাজুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত পেলেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমরা এখনও দল হিসেবে আলাদাভাবে তদন্ত শুরু করিনি। তবে, ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি, তার প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের যুক্ত থাকার বিষয়টি পাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে গণহত্য, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ ক্রমাগত পাচ্ছি। সরকার যখনই সিদ্ধান্ত নেবে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু করতে তখনই আমরা কাজ শুরু করব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আমাদের তদন্ত প্যারালাললি চলছে, যদিও আমরা দল হিসেবে আলাদাভাবে বিচারের জন্য তদন্ত রিপোর্টটা করছি না। এখন শুধু ব্যক্তি পর্যায়েই আছে।

এদিকে, একই পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

তিনি বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগ। যা সরকার আমলে নিচ্ছে না।

তিনি বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যেকোনো মানুষ করতে পারে। এটা ফ্যাসিস্টচক্র বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com