1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সর্বোচ্চ রান ম্যাথুজের, দ্বিতীয়-তৃতীয় মুশফিক-লিটন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শুক্রবার শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন লংঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ।

২ টেস্টের ৩ ইনিংসে ব্যাট করে ২টি সেঞ্চুরিতে ৩৪৪ রান করে সিরিজ সেরাও হয়েছেন ম্যাথুজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রান ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি। সিরিজে তার ব্যাটিং গড় ১৭২।

ম্যাথুজের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন দাস। ৩ ইনিংসে ৩০৩ রান করেছেন মুশফিক। দুই টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম টেস্টে ১০৫ ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করেন মুশফিক। চট্টগ্রামে প্রথম টেস্টে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক। সিরিজে মুশফিকের ব্যাটিং গড় ১৫১ দশমিক ৫০।

২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিতে ৩ ইনিংসে ২৮১ রান করেছেন লিটন। প্রথম টেস্টে ৮৮ রানে থামলেও, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৪১ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫২ রানের ইনিংস খেলা লিটনের ব্যাটিং গড় ৯৩ দশমিক ৬৬।

সিরিজে চতুর্থ সর্বোচ্চ রান শ্রীলঙ্কার দিনেশ চান্ডিমালের। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২২৯ রান করেছেন তিনি। ২টি হাফ-সেঞ্চুরিতে ১৪৮ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com