1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সাংবাদিকতার সাথে মুক্ত গণতন্ত্রও বিনষ্ট হয়ে গেছে : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আসল কথা গণমাধ্যমে উঠে আসবে না। আপনারা (সাংবাদিক) যারা লেখার চেষ্টা করেন তারাও জানেন, মূল বিষয় বাদ দিয়ে প্রচার হবে। ফলে সাংবাদিকতার সাথে সাথে মুক্ত গণতন্ত্রও বিনষ্ট হয়ে গেছে। গণমাধ্যমের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও সত্য বলার চেষ্টা করত। কিন্তু তাদের মধ্যে এক শ্রেণির সুবিধাভোগী তৈরি করা হয়েছে। যাদের সরকার অর্থ দিচ্ছে, জমি দিচ্ছে, বাড়ি-গাড়ি দিচ্ছে। এসব দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের বেঁচে থাকাই এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম তো আকাশচুম্বি হয়েছেই, সেই সাথে শিক্ষা ব্যয় অনেক বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের খরচ অনেক বাড়ার সাথে শিক্ষার উপকরণের দাম অনেকাংশে বেড়ে গেছে। শিক্ষা ব্যবস্থাকে একটা পণ্যে পরিণত করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, রোগীরা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না। ওষুধের দাম বেড়েছে। কয়েকদিন আগে প্রায় ৫০টি ওষুধের দাম ৫৪ থেকে ১৩৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এটা মানুষের জন্য একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ক্ষেত্রে মূল্যবৃদ্ধি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে। মূল্যস্ফীতি বেড়েছে প্রচণ্ডভাবে। আমরা এ লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

এ সময় ‍আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com