1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী : পপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চলছে আলোচনা। দেশের ভক্ত-সমর্থকদের কাছে অবশ্য অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাকিব। কিন্তু বিসিবির ভাবনায় আসলে কে? এ নিয়ে এখনো আলোচনা হয়নি বলে জানালেন নাজমুল হাসান পাপন।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় সাকিবই অধিনায়ক হচ্ছেন কি না। জবাবে বোর্ড প্রধান জানান সাকিবকে অধিনায়ক করলে তিনি আরও দুই বছর খেলবেন কি না তা নিয়ে সন্দেহ আছে তার।

পাপন বলছিলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সাথেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’

‘এখানে দুটি সমস্যা, একটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর।’

‘আবার যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানানো, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময়ের জন্য হবে এভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।’-যোগ করেন পাপন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com