1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সাফ চ্যাম্পিয়নশিপের টাইটেল স্পন্সর হলো বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

ফুটবলে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৩ এর টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড। আর বাংলাদেশে সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টসের পাশাপাশি টি স্পোর্টস অ্যাপে সরাসরি দেখা যাবে এবারকার বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩।

২১ জুন থেকে ৪ জুলাই, ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশসহ ৮ দলের সাফ চ্যাম্পিয়নশিপ লড়াই। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান।
দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও নতুন দিগন্ত উন্মোচিত করলো লাল-সবুজ মানচিত্রে খেলাধুলার অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাংলাদেশ দল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন টুর্নামেন্টের নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। তারই ধারাবাহিকতায়, বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টের অংশী এবার বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড।
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ারম্যান সাফওয়ান সোবহান জানান, “শুধুমাত্র বসুন্ধরা গ্রুপ না বাংলাদেশের মানুষের জন্যই এই খবর গর্বের ও আনন্দের। আন্তর্জাতিক যেকোন টুর্নামেন্ট মানেই বিদেশী কোম্পানীর পৃষ্ঠপোষকতা, মাঠে-গ্যালারিতে তাদের সরব উপস্থিতি থাকে, বিশেষ করে ভারতীয় কোম্পানীর আধিক্য এখানে বেশি। এবার ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক হিসেবে দেখা যাবে বাংলাদেশের কোন কোম্পানিকে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ দলকেও যা ভাল পারফর্ম্যান্স করতে উজ্জিবিত করবে।“
এদিকে, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে টি স্পোর্টস। এবারই প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচের ধারা বিবরণী হবে বাংলা ভাষায়। খেলা শুরুর আগে এবং পরে ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনাও সম্প্রচার করবে টি স্পোর্টস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com