1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ৯ মে, ঢাকা: ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন ও উৎসাহ জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের সাথে সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাইনালে হ্যাটট্রিক শিরোপা লড়াইয়ে হেরে গেলেও নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলের জন্য বিশেষ বার্তা ও নিরবচ্ছিন্ন সমর্থনের আশ্বাস ব্যক্ত করেন।

ফুটবলারদের সাথে সাক্ষাৎ শেষে আমিনুল হক জানান, বাংলাদেশ নারী ফুটবল দল তৃতীয় বারের মতো চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণ করেছে এবং মেয়েরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মাঠে লড়াই করেছে। ফাইনালে হেরে গেলেও এই পারফরম্যান্স দেশের ফুটবলের অগ্রযাত্রাকেই প্রমাণ করে। তিনি উল্লেখ করেন, বিজয়ে আনন্দ প্রকাশ করা এবং হেরে গেলে হতাশা প্রকাশ করা বা মুখ ফিরিয়ে নেওয়া আমাদের সাধারণ প্রবণতা। কিন্তু তাঁর কাছে মনে হয়েছে বাংলাদেশ দল হারেনি, বরং ফুটবলের জয় হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, পত্রিকার ছবি দেখে বাংলাদেশ দলের পরাজয়ের বিষয়টি জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে তাঁকে ডেকে নির্দেশনা দেন যেন দ্রুত খেলোয়াড়দের সাথে দেখা করে তাঁদের উৎসাহিত করা হয়, যাতে কোনো ফুটবলার হতাশাগ্রস্ত না হন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা ও পরামর্শক্রমেই তিনি বাফুফে ভবনে প্রতিভাবান নারী ফুটবলারদের সাথে কথা বলতে এসেছেন।

পরাজয়কে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যেকোনো পরাজয়ই ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যাশা জাগিয়ে তোলে। বাংলাদেশ দলের খেলোয়াড়রাও অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে। সাময়িক এই পরাজয় কষ্ট দিলেও দীর্ঘমেয়াদে তা দেশের ফুটবলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ফুটবলকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে এবং দিন দিন নারী ফুটবলাররা আরও দুর্দান্ত পারফর্ম করবে বলে তিনি প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com