1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সাবেক এমপি পুলিশ কর্মকর্তা সহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনা : খুলনার কয়রা উপজেলায় সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম‌্যান, সাবেক এক চেয়ারম্যান ও তিন পু‌লিশ কর্মকর্তাসহ ১০৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলা নং সিআর ২৭/২৫।

১৪ জানুয়ারী মঙ্গলবার মিথ্যা মামলায় হয়রানি, ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের ক‌রেন মোঃ নূরুল ইসলাম।

মামলার বাদী কয়রা উপজেলার সরিষামুট গ্রা‌মের বা‌সিন্দা নূরুল ইসলাম একজন শিক্ষক ও বাংলা‌দেশ জামায়াত ইসলামীর কর্মী।

মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার কয়রা সদর ইউনিয়নের চেয়ারম‌্যান ও কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি আব্দুস সামাদ গাজী, একই ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামী লীগের সহসভাপ‌তি আব্দুস সাত্তার পাড়, উপপুলিশ প‌রিদর্শক মোঃ সালাউদ্দিন, এএসআই আশরাফুজ্জামান ও না‌সির উদ্দিনসহ আট পু‌লিশ সদস‌্য, একাধিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আইনজীবী ও জনপ্রতিনিধি র‌য়ে‌ছেন।

মামলা সূ‌ত্রে জানা যায়, আসামীরা বি‌ভিন্ন সময়ে বাদীর নিকট চাঁদা দাবী করত ও হুমকি দিত। অভিযুক্ত পু‌লিশ সদস‌্যরা নাশকতাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে ক্রসফায়ারের হুমকি দি‌য়ে চাঁদা গ্রহণ করত। একপর্যা‌য়ে এক‌টি মামলায় খুলনা জেলা আদালতে হাজিরার জন‌্য যাওয়ার প‌থে আসামীরাসহ অজ্ঞাতনামা ১০০/১২০ জন সন্ত্রাসীরা পূর্ব-পরিকল্পিতভাবে চাপাতি, দা, লাঠি, শাবল, লোহার রড ও দেশীয় অস্ত্র নি‌য়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ তাদের মস‌জিদকুড় ব্রিজের দুই পার্শ্বৈ আটকে রাখে। এ সময় তাদের সা‌থে থাকা খাদ‌্য সামগ্রী, টাকা, ঘড়ি, স্ব‌র্ণের আংটি, চেইন লুটপাট ক‌রে নেয়। যার আনুমানিক মূল‌্য ১০ লক্ষ টাকা।

এছাড়া ১৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। এ সময় ২টি বিস্ফোরক দ্রব‌্য ব্রিজের দুই পার্শ্বে ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আমাদের ছত্রভঙ্গ করে। পরে আসামীদের চাঁদার টাকা না দেওয়ায় বাদীর বসত ঘরে প্রবেশ করে বাদীর স্ত্রী ও পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা জীবনে শেষ করে দেওয়ার ভয় দেখায়। এ সময় বাদীর বসত ঘরের ট্রাঙ্ক ভেঙে নগদ অর্থ লুটপাট ক‌রে।

মামলার বাদী মোঃ নূরুল ইসলাম‌ ব‌লেন, বিগত স্বৈরাচারী আওয়‌ামী সরকা‌রের আমলে আমা‌দের‌ নানাভা‌বে হয়রা‌নি করা হ‌য়ে‌ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নি‌র্দে‌শে পু‌লিশ মিথ্যা মামলা দি‌য়ে হয়রানি ক‌রে‌ছে। বি‌ভিন্ন সম‌য়ে হুম‌কি-ধাম‌কি দি‌য়ে চাঁদা আদায়সহ ঘরবা‌ড়িতে লুটপাট ক‌রে‌ছে।‌ দোষী‌দের উপযুক্ত শা‌স্তির দা‌বি‌তে ন‌্যায় বিচারের আশায় আদালতের শরণাপন্ন হ‌য়ে‌ছি। আশা কর‌ছি ন্যায় বিচার পা‌বো।

বাদীর আইনজীবী এ্যাডঃ আবু বকর সি‌দ্দিক ব‌লেন, মামলাটি আদালত আমলে নি‌য়ে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দি‌তে বলেছে। আশা ক‌রি ন্যায় বিচার পা‌বো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com