1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সারা দেশে বৃষ্টি বেড়েছে, থাকতে পারে আরও ৪ দিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জুলাই মাসের ৩-৪ তারিখ পর্যন্ত সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এর ফলে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়া সবচেয়ে বেশি ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টিতে হয়েছে ৩৫ মিলিমিটার।

আব্দুর রহমান বলেন, রোববার থেকেই সারা দেশে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। জুলাই মাসের ৩-৪ তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকতে পারে। অতিভারি বৃষ্টির কারণে পাহাড় ধস হতে পারে।

সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে ও উত্তরাঞ্চলে অতিভারি বৃষ্টি হবে বলেও জানান তিনি।

মৌসুমী বায়ুর সক্রিয়তা আর সাগরে লঘুচাপের প্রভাবে এমন বৃষ্টির আভাস আবহাওয়াবিদদের। এরই মধ্যে দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত।

রোববারও সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয় টানা প্রায় ৩০ মিনিট। শনিবারও দিনভর আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে ঝরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

ভারতের আসাম ও মেঘালয়েও ভারি বৃষ্টির পূর্বাভাস আছে। এতে সিলেট অঞ্চলে বন্যা বাড়তে পারে। এছাড়া চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কার কারণে সবাইকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com