1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সালাউদ্দিন জাকি ও মোশারফ দু’জন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তির ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

আসলাম ইকবালঃ
বাংলাদেশের প্রবীণ দুইজন চলচ্চিত্র ব্যক্তিত্ব ১৯ শে সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। প্রবীণ চলচ্চিত্র পরিচালক ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট মিডিয়া ব্যক্তি সৈয়দ সালাউদ্দিন জাকি ও চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক মর্ডান ফিল্মসের কর্ণধার মোশারফ হোসেন একই দিনে ইন্তেকাল করেছেন।। সৈয়দ সালাউদ্দিন জাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ভারতে যান। ভারতের ‘পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশুনা শেষ করে দেশে এসে এফডিসিতে পরিচালক (উৎপাদন) পদে যোগদান করেন। এফডিসিতে চাকুরী কালিন সময়ে ‘ঘুড্ডি’ চলচ্চিত্র নির্মান করেছিলেন। পরবর্তীতে তিনি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক-এর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দীর্ঘ কয়েক বছর ‘এসএ টেলিভিভিশনের’ সিইও পদে কর্মরত ছিলেন। অনেক দিন যাবত তিনি প্যারালাইসিস রোগে ভুগছিলেন এবং হুইল চেয়ারে বসে চলাফেরা করতেন। ধানমন্ডির এই কৃতি সন্তান সর্বশেষ চ্যানেল আইয়ের সাথে একটি ছবি পরিচালনা করছিলেন।
অনেক ব্যবসা সফল ছবির প্রযোজক ও পরিবেশক মর্ডান ফিল্মসের কর্ণধার মোশারফ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বিক্রমপুরের এই কৃতি সন্তান, তার প্রযোজিত ছবি গুলি হলোঃ বউ শাশুড়ীর যুদ্ধ, ফুলের মত বউ, টপ টেরর, লক্ষীর সংসার, খালাশ ও তুমি আমার মনের মানুষ, ইত্যাদি ছবি প্রযোজনা করে খ্যাতি অর্জন করেছিলেন। মোশারফ হোসেন অত্যান্ত মার্জিত ও সদালাপী এবং বন্ধু বৎসল ব্যক্তি ছিলেন। আল্লাহ তাদের বেহেশ্ত নসিব করুক। আমিন। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com