1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সাসেক-২, উইকেয়ার এবং এসটিআরআইপি প্রকল্প নির্মাণে শুধুমাত্র ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট :  বসুন্ধরা সিমেন্ট এবং স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড এর মধ্যে সাসেক-২, উইকেয়ার এবং এসটিআরআইপি প্রকল্প নির্মাণে এক্সক্লুসিভলি বসুন্ধরা সিমেন্ট সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হলো।

সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে.এম জাহিদ উদ্দিন এবং আব্দুল মোনেম লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এ এস এম মঈনুদ্দিন মোনেম, শহরের একটি স্বনামধন্য হোটেলে চুক্তিটি স্বাক্ষর করেন। প্রত্যক্ষে স্বাক্ষর করেন আই.আর.কে.এম সালাহউদ্দিন বিশ্বাস-ডেপুটি জেনারেল ম্যানেজার (সিমেন্ট সেক্টর) এবং উক্ত প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম-কোঅর্ডিনেশন) লে. কর্নেল (অব.) মো. আলমগীর কবির।
উক্ত চুক্তির মাধ্যমে বসুন্ধরা সিমেন্ট এক্সক্লুসিভলি সাসেক-২, উইকেয়ার এবং এসটিআরআইপি প্রকল্প নির্মাণে ৩ লক্ষ মেট্রিক টন-এরও বেশি সিমেন্ট সরবরাহ করবে। বসুন্ধরা সিমেন্ট দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম (VRM) প্রযুক্তিতে তৈরি এবং বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা, ও সর্বোপরি গুণগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে উক্ত চুক্তি সম্পাদিত হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মোহাম্মদ কামরুল হাসান-চিফ ফিনান্সিয়াল অফিসার, শাহ জামাল শিকদার-চিফ সেলস অফিসার (সিমেন্ট সেক্টর), ইমরান-বিন-ফেরদৌস- হেড অফ এইচআর এন্ড এডমিন, মোহাম্মদ আলাউদ্দিন-হেড অফ মার্কেটিং, এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, অন্যান্য জাতীয় মেগাপ্রকল্প সমূহ, যেমন: পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যমুনা রেল ব্রিজ, পদ্মা রেল লিঙ্ক, লেবুখালি ব্রিজ, মেট্রোরেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অন্যান্য প্রকল্পে বসুন্ধরা সিমেন্টের উল্লেখযোগ্য ব্যবহার এবং বাংলাদেশের অবকাঠামোগত নির্মাণে অবদান, বসুন্ধরা সিমেন্টের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com