1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সিরাজগঞ্জে বিএনপি’র দপ্তর সম্পাদক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার জুবলী বাগান এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলমান সরকার বিরোধী আন্দোলনে অংশ না নেয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের দলের ১৮টি ইউনিটের নিষ্ক্রিয় নেতাদের মাঠে নামাতে সতর্কবার্তা জারি করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। যা দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বার্তা প্রেরক হিসেবে রোববার সন্ধ্যার পর নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ১৮টি ইউনিট অর্থাৎ সকল জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটিতে থাকা যেসব নেতারা এখনো এক দফা আদায়ের সংগ্রামে সরাসরি মাঠের আন্দোলনে যুক্ত হন নাই, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ সংগ্রামে যারা যথাযথ দায়িত্ব পালন করবেন না, বরং বিভিন্ন অজুহাতে ফাঁকিবাজি করবেন তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বলেন, নাশকতার মামলায় রাত সাড়ে ১১টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com