1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সিরিজ হেরে যা বললেন শান্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সবশেষ এই ম্যাচে ৮৬ রানের বড় পরাজয় দেখল টাইগাররা। এমন হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। অন্যদিকে হারের ফলে সিরিজ জয় থেকে বঞ্চিত হলো নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচ হারের পর সম্প্রচার মাধ্যমকে শান্ত বলেন, ‘আমরা বারবার একই ভুল করছি, যেটা দল হিসেবে ইতিবাচক কিছু নয়। আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। আর যদি টস জিতে বোলিং নেওয়ার কথা বলেন, তাহলে বলব সেটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল। আমরা প্রথম ৬-৭ ওভারে ভালো বোলিং করেছি। তবে, ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। এরপর তারা (ভারত) ভালো ব্যাটিং করেছে।’

শান্ত আরও বলেন, ‘নিজের ওপর ভরসা রাখাটা জরুরি। আপনি যদি দেখেন ৬-৭ ওভারের পর কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা সেভাবে বাস্তবায়ন করতে পারিনি। যেটা ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তবে তানজিম সাকিব, মুস্তাফিজ ও তাসকিন ভালো বল করেছে। তবে মাঝের ওভারগুলোতে আমাদের আরও ২-১টি উইকেট প্রয়োজন ছিল। ব্যাটার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কীভাবে বেশি সময় ক্রিজে থাকা যায়, সেটা নিয়েও কাজ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com