1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সিলেটের বন্যার্তদের জন্য সাকিব-মুশফিকদের প্রার্থনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। মানবিক বিপর্যয়ের সম্মুখীন সিলেট বিভাগের লাখো মানুষ। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

দুর্যোগের এই সময়ে বন্যার্তদের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মনও ভারাক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেকেই সিলেটের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, প্রার্থনা করেছেন।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখান থেকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ।

আসুন, এই সংকটময় পরিস্থিতিতে সবাই প্রার্থনায় রাখি সিলেটকে।’

ওয়েস্ট ইন্ডিজের দলের সঙ্গে থাকা পেসার খালেদ আহমেদের মন কাঁদছে তার জন্মভূমি সিলেটের জন্য। সেখান থেকেই অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি, ‘মহাবিপর্যয় বন্যায় আক্রান্ত আমার প্রিয় সিলেট।

পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ, বসতবাড়ি হারিয়েছেন অনেকেই। এই অবস্থায় দরিদ্র মানুষদের প্রয়োজন হয়ে পড়েছে ত্রাণ ও সাহায্যের। যে যার মতো তাদের সাহায্যে এগিয়ে আসি এবং প্রার্থনা করি।’

অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি।

কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সকলে এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে-হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ।’

টেস্টে বাংলাদেশের নতুন সহ-অধিনায়ক লিটন দাস উদ্ধার অভিযান বেগবান করতে আহ্বান জানিয়েছেন, ‘মহামানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ এবং উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মূহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।’

হজ করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম। পবিত্র স্থান থেকে সিলেটবাসীর জন্য প্রার্থনা করে মুশফিক লিখেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলের জন্য দোয়া করছি।

মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের প্রিয়জনের জন্য প্রার্থনা করি।’ পেসার তাসকিন আহমেদ এবং রুবেল হোসেনেও সিলেটের বন্যার্তদের জন্য ব্যথিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com