1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সিসি ক্যামেরা ফুটেজ দেখে মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। সন্দেহভাজন সেই যুবককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ ও গোয়েন্দারা। ইকবাল হোসেন নামের ওই যুবককে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত এবং সন্দেহের প্রধান তালিকায় রেখেছে পুলিশ।

এরই মাঝে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আরও একাধিক যুবককে ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে।

এ বিষয়ে রাত সাড়ে আটটায় কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, পূজামণ্ডপে যে ব্যক্তি পবিত্র কুরআন রেখেছে তাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। তবে এখনই তার বিষয়ে বিস্তারিত বলা যাবে না। তাকে গ্রেফতার করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে।

গত বুধবার নগরীর নানুয়া দীঘিরপাড় এলাকায় একটি পূজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননার খবরে নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, মন্দির ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com