1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সীতাকুণ্ড শুকলালহাটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. রাশেদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাশেদ (২৮) চাঁদপুরের কচুয়া থানার রহিমা নগর এলাকার আব্দুর রউফের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছয়টি মোটরসাইকেল নিয়ে ১২ জন বন্ধু কক্সবাজার বেড়াতে যান। বেড়ানো শেষ করে শনিবার বিকেলে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। রাতে মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকা অতিক্রমের সময় পেছনে থাকা ঢাকামুখী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাশেদের মোটরসাইকেল পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাশেদ মারা যায়।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ১২ জন বন্ধু কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে শুকলাল হাট বাজার এলাকা ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মো. রাশেদ। এতে ট্রাক চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com