1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল পাওয়া গেছে। শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি শিমখেতে মর্টার শেলটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমখেতে গিয়ে মর্টার শেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে এবং মর্টার শেলটি উদ্ধার করে।

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ বৈঠক করতে অস্বীকার করেছে। তবে রোববার পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেল নিষ্কিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com