1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলার স্বার্থে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল পালন করেছে।

সোমবার সকাল এগারোটায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম,চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিসমূহ হচ্ছে –
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।
. বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০,০০০ টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০,০০০ টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন সহ এই ৬ দফা দবি তুলে ধরেন। অন্যতায় দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আগামীকাল ৯ জুন থেকে প্রতিদিন সকাল ১১ টার পর থেকে সকল একাডেমিক কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালনের ঘোষনা দেন। কুলেন্দু শেখর দাস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com