1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন নিষেধাজ্ঞাই যথেষ্ট’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি এখন অনেকটা উত্তপ্ত। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশের ওপর একের পর এক বিভিন্ন ধরনের হুশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানে যারা সংশ্লিষ্ট থাকবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে এমন সিদ্ধান্তও নিয়েছে দেশটি।

আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে পার্থের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে?

জবাবে ব্যারিস্টার প্রার্থ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির বন্যা বয়ে গেছে। আওয়ামী লীগ যে, এত আমেরিকার বিরুদ্ধে কথা বলছে, এত কথা না বলে রাস্তায় নামুক। আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে, তা হলে মিছিল করুক। এটা তো করতে পারছে না। সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও দিতে পারছে না। শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে।

পার্থ আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার পর যাদের নিশিরাতের ভোটে এমপি হওয়ার ইচ্ছা ছিল, সে স্বপ্ন নষ্ট হয়ে গেছে। কারণ তারা বুঝতে পেরেছে, নিষেধাজ্ঞায় সারাদেশের ডিসি ও ইউএনওরা চিন্তায় পড়েছেন। শুধু তাই নয়, অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তায় পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে।

আমি মনে করি, যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো চিন্তা নেই। কিন্তু এ ধরনের পরিস্থিতি থাকলে বর্তমানের অনেক এমপি নির্বাচন করতেই চাইবে না। কারণ তারা বুঝতে পেরেছে যে, সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই যথেষ্ট। যুগান্তর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com