1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সুসি ওয়াইলসকে চিফ অফ স্টাফ করলেন ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের প্রধান সুসি ওয়াইলসের নাম হোয়াইট হাউসে তার চিফ অফ স্টাফ হিসেবে ঘোষণা করেছেন। তিনিই হচ্ছেন প্রথম নারী, যিনি এই প্রভাবশালী ভূমিকা গ্রহণ করতে যাচ্ছেন।

ট্রাম্পের নিজস্ব লোকজনের ভেতরে ও বাইরে ওয়াইলসকে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং দারুণ পরিকল্পিত নির্বাচনী প্রচার অভিযানের জন্য প্রশংসা করা হয়। তখনই মনে করা হচ্ছিল, তিনি এই পদের জন্য সামনের সারির প্রতিযোগী। তিনি সাধারণত লোকচক্ষুর সামনে আসা পরিহার করে এসেছেন। এমনকি বুধবার সকালে ট্রাম্প যখন তার বিজয় উত্সব পালন করছিলেন, তখনো তিনি মাইকের সামনে আসতে চাননি।

ওয়াইলসকে এই পদে নিযুক্ত করা হচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা তার এই আসন্ন প্রশাসনের জন্য বড় রকমের পরীক্ষা। কারণ, বিশাল এই ফেডারেল সরকার পরিচালনার জন্য তাকে দ্রুতই প্রশাসনিক টিম গঠন করতে হবে। এই ভূমিকার জন্য ওয়াইলসের কোনো সরকারি অভিজ্ঞতা নেই তবে তার সাথে নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তিনি যা করতে পেরেছেন তেমনটি খুব কম লোকই পারেন : ট্রাম্পের আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছেন। তাকে কোনো ভর্ত্সনা করে নয়, বক্তৃতা করেও নয়, বরঞ্চ তার সম্মান পেয়ে এবং এটা দেখিয়ে যে ট্রাম্প যখন তার উপদেশ মেনে নিয়েছেন, তখনই তিনি ভালো অবস্থানে থেকেছেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “সুসি কঠোর, স্মার্ট ও সৃজনশীল ব্যক্তি যিনি সব জায়গায় প্রশংসিত ও সম্মানিত। সুসি ‘মেক আমেরিকা গ্রেট আগেইন’ জন্য নিরলসভাবে কাজ করে যাবেন।”

তিনি আরো বলেন, ‘তাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অফ স্টাফ করা, তার অর্জিত সম্মান। আমার মনে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদের দেশকে গর্বিত করবেন।’ সূত্র : ভিওএ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com