1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সুস্থ সমাজ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই: সাদ এরশাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩১৭ বার দেখা হয়েছে

রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ-এমপি বলেছেন, সুস্থ সমাজ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ও যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হবে। সেজন্য প্রয়োজন নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ বিকাশে সহায়তা করতে পারলেই সুস্থধারার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তারা দেশপ্রেমে উদ্ভুদ্ধ হবে এবং সমাজে অপসংস্কৃতি ও অবক্ষয় প্রতিরোধ হবে।

তিনি আজ সকালে জাতীয় পার্টির গুলশানস্থ কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ-কথা বলেন।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক কবি ইউনুস ফার্সীর সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন -সমেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সাবেক এমপি এম. এ গোফরান, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জাতীয় পার্টির ঢাকা মহানগর (উত্তর) আহবায়ক জহির উদ্দিন জহির, জাতীয় সাংস্কৃতিক পার্টির উপদেষ্টা আজিজ চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, মোহাম্মদ ইস্রাফিল মিয়া, নাসিরউদ্দিন মুন্সি, মোঃ আজমল হোসেন জিতু, জহিরুল ইসলাম মারুফ, আবদুল আউয়াল ও চিত্র পরিচালক সাজ্জাদুর রহমান বাদল।

প্রধান অতিথি সাদ এরশাদ এমপি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশীয় সংস্কৃতি বিকশিত হওয়ার কারণে যুব সমাজকে অবক্ষয় এবং অনৈতিক কর্মকান্ড গ্রাস করতে পারেনি। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের কবিতা ও গানের মর্মকথা জনগনের কাছে তুলে ধরার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক এমপি এম. এ গোফরান বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের মধ্যে দিয়ে সুস্থধারার সংস্কৃতি বিকশিত হবে।

সভায় অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, এরশাদের রাজনৈতিক আদর্শ নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এবং সেই লক্ষ্য
বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এরশাদ আদর্শের একনিষ্ঠ সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com