1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সেই মার্কিন সেনাকে চিরস্মরণীয় করে রাখল ফিলিস্তিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে আত্মাহুতি দেওয়া মার্কিন সেনা অ্যারন বুশনেলের নামে একটি সড়কের নামকরণ করেছে ফিলিস্তিন।

সড়কটির অবস্থান অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে। অ্যারন বুশনেলের হৃদয়বিদারক মৃত্যুর দুই সপ্তাহ পর গত রোববার (১০ মার্চ) ওই সড়কের নতুন নামকরণ করেন জেরিকোর মেয়র আবদুল কারিম সিদর।

গাজায় ইসরাইলের নজিরবিহীন আগ্রাসন ও নির্বিচার গণহত্যায় যুক্তরাষ্ট্রের সমর্থন মানতে পারছিলেন না মার্কিন বিমানবাহিনীর সদস্য অ্যারন বুশনেল (২৫)।

ইসরাইলি গণহত্যায় পশ্চিমাদের সমর্থনের প্রতিবাদে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের সামনে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

অ্যারনের আত্মাহুতির ফুটেজ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপরই হাসাম নিয়ন্ত্রিত গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। যা গত প্রায় ছয় মাস ধরে অব্যাহত রয়েছে।

ইসরাইলি হামরায় এরই মধ্যে পুরো গাজা শহর ধ্বংস হয়ে গেছে। এছাড়া এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে এই ঘটনা ক্রমবর্ধমান ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। ফিলিস্তিনি জনগণ ও বিশ্বের মুক্ত মানুষের স্মৃতিতে মার্কিন বিমানবাহিনীর এই সদস্য অমর থাকবেন। তিনি ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সংগত অধিকারের প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক।

হামাস আরও বলেছে, নিজের গায়ে আগুন দিয়ে মার্কিন বিমানবাহিনীর যে সদস্য মারা গেছেন, তিনি তার যুদ্ধবিরোধী প্রতিবাদের জন্য ‘অমর’ হয়ে থাকবেন। তিনি ফিলিস্তিন জনগণ ও তাদের ন্যায়সংগত অধিকারের প্রতি বৈশ্বিক মানবিক সংহতির চেতনার প্রতীক।

সূত্র: গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com