1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সোনাগাজী- দাগনভূঞাতে ঘোষিত বিএনপি কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের অবস্থান কর্মসূচী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি : সোনাগাজী – দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি বৃহষ্পতিবার বিকালে দাগনভূঞা ও সোনাগাজীর পৌর শহরের জিরোপয়েন্টে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুর নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক দুলাল, সিনিয়র সহ সভাপতি ইমাম উদ্দিন ভুঞা।

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় দলের সভাপতি হোসেন আহম্মদ, উপজেলা যুবদলের সাবেক জসিম উদ্দিন লন্ডনী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, জেলা ছাত্রদলের সহ সভাপতি হাসান মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা রিংকু প্রমূখ।

বক্তারা বলেন, সোনাগাজী – দাগনভূঞা উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটি ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। একটি অসাংগঠনিক ও অগণতান্ত্রিক কমিটি দিয়ে এই ঐক্য বিনষ্ট করার পায়তারা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নবগঠিত এই কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com