1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সৌদিতে এবার সামরিক পদেও নিয়োগ পাবেন নারীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সৌদি আরবে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামরিক খাতে চাকরির আবেদন করতে পারবেন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদন করার সুযোগ রেখেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, পুরুষ ও নারী উভয়ের জন্য বিভিন্ন সামরিক চাকরির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীদের জয়েন্ট মিলিটারি রিক্রুটমেন্ট কমান্ড ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে বলা হচ্ছে।

একটি উচ্চ বিদ্যালয় ডিপ্লোমা, একটি স্নাতক ডিগ্রি এবং একটি ডিপ্লোমা করা থাকলে আবেদনকারী প্রার্থী হিসেবে যোগ্য হবেন।

সৌদি আরব সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের একটি বিস্তৃত কর্মসূচির অংশ হিসেবে ২০১৯ সালে নারীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুমতি দেয়। দেশটির সেনাবাহিনী, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স, রয়্যাল সৌদি নেভি, রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স এবং আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসে যোগদানের জন্য নারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ উদ্যোগে পদক্ষেপটি নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com