1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের ঢাকা সফরের সময়ে এই চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৬ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান একথা বলেন।

তিনি বলেন, আমি অক্লান্ত চেষ্টা করছি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করি এটি একটি ভালো সফর হবে।

সফরে কী চুক্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা সহযোগিতা চুক্তি হবে।

ওই চুক্তিতে কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, তথ্য সরবরাহ, উপাত্ত যাচাই করা– এসব বিষয় থাকবে। ২৬ লাখ বাংলাদেশি সৌদি আরবে বাস করে। তাদের নিরাপত্তা দেখাও আমাদের দায়িত্ব।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি হবে। এটি অত্যন্ত ভালো। আমরা এটির সঙ্গে আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com