1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাটোরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় অপু নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গার পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় অপুকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো পার্শ্ববর্তী ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের বদরউদ্দিনের ছেলে মো. মিরাজুল ইসলাম অপু।

রোববার ওই ছাত্রী স্কুলে গেলে আবারও উত্ত্যক্তের শিকার হয়। তখনই বখাটে যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি এসিডে ঝলসে দেয়ার হুমকি দেয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত অপুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com