1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্কুলে লিফটের দরজায় আটকে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

গত শুক্রবার মর্মান্তিক এই ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্র রাজ্যের উত্তরে অবস্থিত মালাডের চিনচোলি বান্দরের সেন্ট মেরি ইংলিশ হাই স্কুলে। খবর এনডিটিভির।

স্কুল সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, লিফটে আটকে মারা যাওয়া ওই শিক্ষিকার নাম গিনেল ফার্নান্ডেজ। গত শুক্রবার দুপুর ১টার দিকে স্কুল ভবনের সাত তলা থেকে তৃতীয় তলায় নামার জন্য লিফটে উঠেছিলেন তিনি। কিন্তু তখন তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং সেটি চলতে শুরু করে।’

ওই শিক্ষিকার একটি পা লিফটে ঢুকলেও বাকি শরীর লিফটের বাইরে ছিল। ফলে দেয়াল এবং লিফটের মধ্যে আটকে যান তিনি। পরে তার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী ও শিক্ষার্থীরা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে। লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বাই জোন ১১-এর পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছি। যদি কোনো গাফিলতি বা অপরাধ খুঁজে পাওয়া যায়, ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com