1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

স্কুল শিক্ষার্থীদের বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক টিকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছরের বছর বয়সীদের) পরীক্ষামূলকভাবে টিকা প্রদান শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

বুধবার ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিশুদের টিকা প্রদান শুরু হচ্ছে জানিয়ে অধ্যাপক খুরশিদ আলম বলেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজে আমরা এই টিকার টেস্ট রান শুরু করবো। প্রাথমিকভাবে দুটি সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সীদের বেছে নিয়েছি। শিক্ষার্থীদের ফাইজার বায়োএনটেকের টিকা দেয়া হবে।

তিনি বলেন, মানিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা। এবারে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সেখান থেকে শুরু করছি। আর টেকনিক্যাল কারণে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে থেকে এই টিকা প্রদান শুরু করব।

টিকাদানের পর শিশুদেরকে ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, প্রাথমিকভাবে আমরা দেখব-শিশুদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা। তারপর ঢাকায় আমরা বড় আকারে টিকাদান শুরু হবে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালে শিশুদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com